জিনের আছর ছাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত করিরাজ কারাগারে

বরিশাল প্রতিনিধি
১৩ আগস্ট ২০২০, ০২:২১আপডেট : ১৩ আগস্ট ২০২০, ০২:২৭

বরিশালে ধর্ষণের অভিযোগে কথিত করিবাজকে গ্রেফতার।

বরিশালে জিনের আছর ছাড়ানোর নামে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কথিত কবিরাজ শংকর দেবনাথকে (৬০) পুলিশ গ্রেফতার করেছে। গত সোমবার রাতে নগরীর বাজার রোডে কবিরাজ শংকরের আস্তনায় এই ধর্ষণের ঘটনা ঘটে। শংকর দেবনাথের বাড়ি বানারীপাড়ায় হলেও সে নগরীর বাজার রোডে তার মেয়ের বাসায় আস্তানা করেছে।

মঙ্গলবার বিকেলে মামলা দায়েরের পর শংকরকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা  সূত্রে জানা গেছে, নির্যাতিত ছাত্রী ঢাকার জিঞ্জিরার একটি স্কুলের ছাত্রী। কিছুদিন আগে সে অসুস্থ হয়ে পড়লে তার মা ভীষণ চিন্তিত হন। এসময় তাকে পরিচিত একজন এই কবিরাজ মেয়েকে সুস্থ করতে পারবেন বলে খবর দেন। কবিরাজ শংকরের সঙ্গে তারা যোগাযোগ করলে ওই কিশোরীকে জিনে ধরেছে বলে জানায় শংকর এবং তাকে চিকিৎসার জন্য বরিশালে তার আস্তানায় নিয়ে আসতে বলে।গত সোমবার বরিশালে এসে দেখা করলে কথিত কবিরাজ শংকর জিন তাড়ানোর কথা বলে কিশোরীকে তার বাসায় রাখতে বলে। সরল বিশ্বাসে সেখানে মেয়েকে রেখে যান তার মা। রাতে চিকিৎসার নামে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে শংকর। পরদিন মঙ্গলবার সকালে গিয়ে মেয়েকে ধর্ষণের কথা জানতে পারেন তার মা। এরপর তার মা কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ তাৎক্ষণিক ওই আস্তানায় অভিযান চালিয়ে শংকরকে গ্রেফতার করে।

কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, নির্যাতিতা শিক্ষার্থীকে শের-ই বাংলা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে অভিযুক্ত ধর্ষক শংকরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত
হজ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
হজ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
সাউথইস্ট ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত
সাউথইস্ট ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত
জবির মেডিক্যাল সেন্টারে বসছে আধুনিক যন্ত্র, কমবে শিক্ষার্থীদের ভোগান্তি
জবির মেডিক্যাল সেন্টারে বসছে আধুনিক যন্ত্র, কমবে শিক্ষার্থীদের ভোগান্তি
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন