শার্শায় সদ্যোজাত শিশু উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
১৩ আগস্ট ২০২০, ১৩:৫৬আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১৪:১৭

উদ্ধার হওয়া নবজাতক যশোরের শার্শার বাগআঁচড়ায় এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাগআঁচড়া পল্লীবিদ্যুৎ অফিসের সামনে রাজ্জাক কলুর মিলের পাশ থেকে সদ্যোজাত মেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন শার্শার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার।

জানা গেছে, বুধবার রাতে কে বা কারা শিশুটিকে ফেলে রেখে যায়। সকালে রাস্তার পাশের চায়ের দোকানদার দেখতে পেয়ে শিশুটিকে কাপড়ে মোড়ানো অবস্থায় উদ্ধার করে। শিশুটিকে জীবিত অবস্থায় বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা হেফাজতে নেয়। পরে পুলিশের কাছ থেকে বাচ্চাটি দেখাশুনা করার জন্য চায়ের দোকানদার বাবুল গ্রহণ করেন।  এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক এলাকাবাসী শিশুটিকে দেখার জন্য ছুটে আসে।

এ ব্যাপারে বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল ইউপি সদস্য আবু তালেব জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। নবজাতক শিশুটির মা-বাবার সন্ধান পাওয়া যায়নি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম