প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ, প্রেমিক গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
১৩ আগস্ট ২০২০, ২০:৪২আপডেট : ১৩ আগস্ট ২০২০, ২১:২২




প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ, প্রেমিক গ্রেফতার নীলফামারীর কিশোরগঞ্জে প্রেমিকাকে ধর্ষণের ঘটনায় প্রেমিক মুরাদুজ্জামান রিপনকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় প্রেমিকার মা বাদী হয়ে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে থানায় একটি মামলা দায়ের করেন। একই দিন দুপুরে পুলিশ ধর্ষক প্রেমিককে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়ে দেয়। অপরদিকে, নীলফামারী জেনারেল হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

মামলার এজাহারে জানা যায়, উপজেলার রনচন্ডি উত্তরপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে মুরাদুজ্জামান রিপনের সঙ্গে একই এলাকার এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোমবার (১০ আগস্ট) বিকালে বিয়ের কথা বলে প্রেমিক রিপন তার প্রেমিকাকে নিয়ে উধাও হয়। ঘটনার দিন সন্ধ্যায় মেয়ে বাড়ি ফিরে না আসায় মেয়ের মা কিশোরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

সাধারণ ডায়েরির সূত্র ধরে বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালায়। একপর্যায়ে পুলিশ রংপুরের (হাজিরহাট) হাসনাবাদ মহল্লার একটি বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধারসহ প্রেমিক রিপনকে আটক করে। গত বুধবার (১২ আগস্ট) রাতে কিশোরগঞ্জ থানায় রিপনকে হস্তান্তর করা হয়। এ সময় বিয়ের কথা বলে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করে মেয়েটি।

মেয়ের বাবা জানায়, প্রভাবশালীরা ঘটনাটি ৫০ হাজার টাকায় ফায়সালা করতে পরিবারকে হুমকি দেয়। মেয়ে নিখোঁজের সময় করা সাধারণ ডায়েরির সূত্র ধরে বৃহস্পতিবার সকালে মেয়েটির মা বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধনী-৩ এর ৭/৯(১) ধারায় মামলা দায়ের করেন।

কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে, মেয়েটির ডাক্তারি পরীক্ষা জেলার জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী