৫৭ হাজার হেক্টর জমিতে আউশের বাম্পার ফলন

সাইফুল ইসলাম, মৌলভীবাজার
১৪ আগস্ট ২০২০, ১১:৪৬আপডেট : ১৪ আগস্ট ২০২০, ১১:৪৬

হাইল হাওর সংলগ্ন জমিতে আউশ ধান কাটা চলছে মৌলভীবাজার জেলা সদরসহ সাতটি উপজেলায় আউশের বাম্পার ফলন হয়েছে। প্রায় ৫৭ হাজার হেক্টর জমিতে এই ধানের আবাদ হয়েছে। এরই মধ্যে বিভিন্ন এলাকায় চলছে আউশ ধান কাটা। উৎপাদন ভালো হওয়ায় খুশি কৃষকরা।

জেলার সদর, শ্রীমঙ্গল, জুড়ি, রাজনগর ও কুলাউড়া, বড়লেখা এবং কমলগঞ্জ উপজেলায় আউশের ফলন ভালো হয়েছে। 

প্রধানমন্ত্রীর নির্দেশনা এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবে না। সেই লক্ষ্যেই মৌলভীবাজার জেলায় মাঠে মাঠে চাষ হয় আউশ ধান। মাঠের অধিকাংশ জমির ধান পেকে গেছে এবং ধান কাটা চলছে।

শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া গ্রামের কৃষক মনির মিয়া জানান, আবহাওয়া অনুকূলে থাকায় রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হয়েছে। যার ফলে এবার ফলন ভালো হয়েছে। একই কথা জানালেন বালুচর গ্রামের মকরম আলী।

কুলাউড়া উপজেলার বালিয়া গ্রামের ফয়জুর রহমান বলেন, আউশের ফলন ভালো হলেও কিন্তু কৃষকরা ন্যায্য মূল্য পায় না। চাষাবাদ করতে যে পরিমাণ খরচ হয় তার তুলনায় ধানের মূল্য কম পাওয়া যায়। একই কথা জানান উপজেলার শরীফপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের কৃষক কামরুল ইসলাম।

মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, চলতি বছর মৌলভীবাজার জেলায় ৫৬ হাজার ৪৯৭ হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা ছিল। তবে আবাদ হয়েছে আরও বেশি, ৫৬ হাজার ৮৫২ হেক্টর জমিতে।

এদিকে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি নির্দেশনা মোতাবেক মাঠপর্যায়ে বিভিন্ন কার্যক্রমও পরিচালিত হচ্ছে বলে কৃষি বিভাগ জানিয়েছে। মৌলভীবাজার জেলা কৃষি কর্মকর্তা কাজী লুৎফুল বারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এপর্যন্ত ৪০ শতাংশ আউশ ধান কাটা হয়েছে। জেলা বন্যামুক্ত এবং আবহাওয়া অনুকূলে থাকার কারণে আল্লাহর রহমতে বিগত কয়েক বছরের তুলনায় ফলন ভালো হয়েছে। খুব তাড়াতাড়ি আউশের ধান কাটা শেষ হবে বলে আশা করছি।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৯ শ্রমিকের মৃত্যুর পর জানা গেলো ফেরদৌস স্টিলের ছাড়পত্রের মেয়াদ ছিল না
৯ শ্রমিকের মৃত্যুর পর জানা গেলো ফেরদৌস স্টিলের ছাড়পত্রের মেয়াদ ছিল না
সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি
ডপলার জরিপসরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি
২০ রুপি ঘুষের অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, খালাস দুই সরকারি কর্মচারী
২০ রুপি ঘুষের অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, খালাস দুই সরকারি কর্মচারী
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন