তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

দিনাজপুর প্রতিনিধি
১৪ আগস্ট ২০২০, ১৫:৪৬আপডেট : ১৪ আগস্ট ২০২০, ১৫:৪৬

দিনাজপুর

দিনাজপুরে বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আটকরা হলো- সদর উপজেলার উমরপাইল বালুপাড়া এলাকার আমজাদ আলীর ছেলে বুলবুল (১৮), সুইপার কলোনি এলাকার রংবাজ কুমারের ছেলে শান্তু কুমার (২০) ও মিশনরোড এলাকার ওবায়দুল সরকারের ছেলে পাতা সরকার (১৮)।

জানা যায়, বৃহস্পতিবার বিকালে ওই তরুণীসহ শান্তু কুমার কাউগা এলাকায় বেড়াতে যায়। এসময় তারা একটি ভাড়া বাড়ির খোঁজ করলে বুলবুল একটি বাড়িতে নিয়ে যায় এবং সেখানে তিন জন মিলে মেয়েটিকে ধর্ষণ করে। পরে রাতে বিষয়টি কোতয়ালি থানা পুলিশকে জানালে পুলিশ রাতেই অভিযান চালিয়ে তিন জনকে আটক করে। এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং আটকদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি থানার পরিদর্শক হাবিবুর রহমান জানান, রাতেই আসামিদের আটক করে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী