‘হারামকে পরিহার করে হালাল রুজি উপার্জন করুন’

দিনাজপুর প্রতিনিধি
১৪ আগস্ট ২০২০, ১৮:৫০আপডেট : ১৪ আগস্ট ২০২০, ১৮:৫৯

দিনাজপুরে একটি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে ইকবালুর রহিম ন্যায় ও সঠিক পথে অর্থ উপার্জনের ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। তিনি বলেন, ‘হারাম পরিহার করে হালাল উপায়ে অর্থ উপার্জন করতে হবে। ঘুষ, দুর্নীতি করে অর্জিত অর্থে মসজিদ, মাদ্রাসা করলে তা আল্লাহর দরবারে কবুল হয় না। হালাল রুজি মানুষের জন্য বরকত হিসেবে গণ্য হয়। সেই বরকতে সন্তানরা প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠে। হারাম রুজিতে পুষ্ট সন্তানরা মাদকাসক্ত ও অপরাধী হয়ে গড়ে ওঠে।’

শুক্রবার (১৪ আগস্ট) সকালে দিনাজপুর শহরে ইসলামিক রিসার্চ সেন্টার কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইকবালুর রহিম এসব কথা বলেন।

জাতীয় সংসদের হুইপ বলেন, ‘করোনার এই মহামারির সময় আমাদের শপথ নিতে হবে, হারাম অর্জনকে পরিহার করে হালাল রুজি অর্জনের।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মহামারিতে যে প্রদক্ষেপ গ্রহণ করেছেন, গোটা বিশ্বে তা প্রশংসিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশেই করোনাভাইরাস প্রতিরোধে কার্যক্রম শুরু করা হয়েছিল। এখনও তা অব্যাহত আছে। ফলে অন্য দেশের মতো আমাদের দেশে মৃত্যুসহ আক্রান্তের সংখ্যা এখনও অনেক নিম্নে।’ করোনাভাইরাস প্রতিরোধে তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক ড. সৈয়দ এরশাদ আহমেদ আল-বুখারি, ইসলামিক রিসার্চ সেন্টারের সেক্রেটারি সৈয়দ খোশনুদ আলম, পারিচালক মাওলানা সৈয়দ আলীম আহমেদ, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামার রাজু প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম