ছোট ফেনী নদীতে মাছ ধরতে গিয়ে তিন যুবক নিখোঁজ

নোয়াখালী প্রতিনিধি
১৫ আগস্ট ২০২০, ২১:০৯আপডেট : ১৫ আগস্ট ২০২০, ২১:১৫

নোয়াখালী

ছোট ফেনী নদী দেশের কুমিল্লা, ফেনী ও নোয়াখালী জেলার ভেতর দিয়ে প্রবাহিত। এর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজার এলাকায় ঘুরতে এসে ছোট ফেনী নদীর অংশে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছে তিন দর্শনার্থী যুবক। শনিবার সকাল ১০টার দিকে ক্লোজারের পশ্চিম অংশে এ ঘটনা ঘটে।

নিখোঁজ যুবকরা হলেন ফেনী জেলার দাগনভূঞা উপজেলার দেবরামপুর গ্রামের ওমান প্রবাসী আনোয়ার হোসেন (৩৫), নজরুল ইসলাম স্বপন (৩০) এবং একই গ্রামের বাসিন্দা ও কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের ব্যবসায়ী মেহেদী হাসান (২২)।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী জানান, সকালে ফেনীর দাগনভুঞা এলাকা থেকে ২৩ জন দর্শনার্থী ঘুরতে আসেন মুছাপুর ক্লোজার এলাকায়। পরে, তাদের মধ্যে ৭ জন ঝাঁকি জাল দিয়ে ছোট ফেনী নদীর মিষ্টি পানির অংশে মাছ ধরতে নামে। এক পর্যায়ে, হঠাৎ জোয়ার এলে তাদের মধ্যে তিনজন তীরে উঠতে না পেরে পানিতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের মাইজদী ও কোম্পানীগঞ্জের দুটি ইউনিটের সদস্যরা উদ্ধারের চেষ্টা করে। প্রায় তিন ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটিম্যান সাইফুর রহমান জানান, মাইজদী ও কোম্পানীগঞ্জের দুটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী