প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদপুর সংবাদদাতা
১৬ আগস্ট ২০২০, ০২:৫৭আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ১৭:৪৫

আশিক রানা ফরিদপুরের আলফাডাঙ্গায় আশিক রানা (১৬) নামে এক কিশোরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) ভোররাতে বানা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের শরীফ হারুন অর রশীদের পাকা ভবনের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত আশিক রানা একই গ্রামের সৌদি প্রবাসী আলমগীর হোসেন শেখের ছেলে। আশিক ফরিদপুর মুসলিম মিশনের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, হারুনের মেয়ের সঙ্গে আশিকের প্রেমের সম্পর্ক ছিল। এলাকাবাসীর ধারণা, প্রেমঘটিত বিষয় নিয়ে এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে।

তবে মৃত আশিকের চাচা জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, আমার ভাতিজাকে কৌশলে ডেকে নিয়ে শরীফ হারুন অর রশীদের লোকজন হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, মৃতের সুরতহাল করার পর ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই কিশোরীর চাচাসহ পাঁচ জনকে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী