গাইবান্ধায় মাটি চাপায় নিহতদের ক্ষতিপূরণ দেবে জেলা প্রশাসন

গাইবান্ধা প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৫, ১৬:৩৭আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ১৮:৫৫

Gaibandha-01 (10)গাইবান্ধায় মাটি চাপা পড়ে নিহতদের পরিবার প্রতি এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে জেলা প্রশাসন। সোমবার জেলার সাদুল্লাপুর সড়কের তালুক মন্দুয়ার এলাকায় ভাঙা কালভার্টের ইট কুড়াতে গিয়ে মাটি চাপায় ৩ জন নিহত ও পাঁচজন আহত  হন। গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ রাতে ঘটনাস্থল পরিদর্শনে এসে এ ঘোষণা দেন।
এছাড়া গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবার প্রতি ১০ হাজার ও আহতদের চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
এ দুর্ঘটনার জন্য জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত টিমের প্রধান হলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) শফিকুল ইসলাম। অন্য সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদ, সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন তালুকদার, গাইবান্ধা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল হামিদ ও জেলা গণপূর্ত বিভাগের একজন প্রতিনিধি।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান দায়ী অথবা তাদের অবহেলা থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, নতুন কালভার্ট নির্মাণের উদ্দেশ্যে সোমবার ওই এলাকার পুরাতন কালভার্টটি ভেঙ্গে ইট ও রড নিয়ে যাওয়া হয়। ফলে ওই জায়গায় একটা খাদের সৃষ্টি হয়। ওই খাদের মাটিতে মিশে থাকা কিছু ইট গ্রামবাসী রাতের দিকে কুড়াতে আসেন। শাবল, খুনতি, কোদাল দিয়ে মাটিখুঁড়ে ওই ইটগুলো বের করার সময় রাত সাড়ে ৮টার দিকে রাস্তার ওপরের মাটি ভেঙ্গে তারা চাপা পরেন। এতে ঘটনাস্থলে তিন জন নিহত ও ৫জন আহত হয়। খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ ও গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। রাত সাড়ে ১০টার দিকে উদ্ধার কাজ সমাপ্ত করা হয়।  

/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের