মেলান্দহ হাসপাতাল কোয়ার্টার থেকে গাইনি চিকিৎসকের মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি
১৭ আগস্ট ২০২০, ০১:১৮আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০১:২৪

জামালপুর

জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক গাইনি চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সুলতানা পারভীন (৩৮)। রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে হাসপাতাল কোয়ার্টার থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল হক জানান, গতকাল শনিবার দিবাগত রাতে হাসপাতাল কোয়ার্টারের বাসায় ঘুমিয়ে পড়েন চিকিৎসক সুলতানা পারভীন। আজ রবিবার সারাদিন বাসা থেকে কোনও সাড়া না পেয়ে সন্দেহ জাগে। পরে পুলিশসহ হাসপাতালের অন্যদের সঙ্গে নিয়ে কোয়ার্টারের তার রুমের দরজা ভেঙে প্রবেশ করে মরদেহ পাওয়া যায়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার ও সার্কেল এসপি ছামিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
মেলান্দহে থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম খান জানান, প্রাথমিকভাবে ডাক্তার সুলতানা পারভীন আত্মহত্যা করেছেন বলে মনে হয়। তার শরীরে প্যাথেডিন পুশের আলামত পাওয়া গেছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
চিকিৎসক সুলতানা পারভীন ৩২ তম বিসিএসের মেডিকেলের (গাইনী) ছাত্রী ছিলেন। তাঁর পিতার নাম আলাউদ্দিন আজাদ। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া এলাকায়। ঢাকায় তার পরিবার মোহাম্মদপুরের মোহাম্মদী আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের ২৮/এ নং বাসায় বসবাস করতেন। তিনি মেলান্দহ হাসপাতালে কর্মরত ছিলেন। ব্যক্তিজীবনে তিনি অবিবাহিত ছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হামে নজিরবিহীন শিশুর মৃত্যু, শেষ কোথায়?
হামে নজিরবিহীন শিশুর মৃত্যু, শেষ কোথায়?
এক বিদ্যালয়ের ১৩ স্কুলছাত্রীর বিয়ে, অভিভাবকদের ডাকলো প্রশাসন 
এক বিদ্যালয়ের ১৩ স্কুলছাত্রীর বিয়ে, অভিভাবকদের ডাকলো প্রশাসন 
জ্বালানি আমদানি কমিয়ে সৌরবিদ্যুতের দিকে যাওয়ার তাগিদ বিশেষজ্ঞদের
জ্বালানি আমদানি কমিয়ে সৌরবিদ্যুতের দিকে যাওয়ার তাগিদ বিশেষজ্ঞদের
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি