করোনায় মুক্তিযোদ্ধা ও নড়াইলের আ.লীগ নেতা সিদ্দিক আহমেদের মৃত্যু

নড়াইল প্রতিনিধি
১৭ আগস্ট ২০২০, ১৬:৪৯আপডেট : ১৭ আগস্ট ২০২০, ১৭:০৪

অ্যাডভোকেট সিদ্দিক আহমেদ করোনায় নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জজ কোর্টের সাবেক পিপি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিদ্দিক আহমেদ মারা গেছেন। রবিবার (১৬ আগস্ট) রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর। সোমবার (১৭ আগস্ট) বাদ জোহর স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষ নড়াইল পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজার পর তাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম উপস্থিত ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, চলতি মাসের প্রথম সপ্তাহে অ্যাডভোকেট সিদ্দিক আহমেদের করোনা পজিটিভ রেজাল্ট আসে। তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ৮ তারিখে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তিনি আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন। রবিবার রাত ৯টা ২৫ মিনিটে তিনি না ফেরার দেশে চলে যান।

 মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। নড়াইল জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ও বিশিষ্ট নারী নেত্রী এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনজুমান আরা তার স্ত্রী। বাংলাদেশ আওয়ামী লীগ নড়াইল জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট সিদ্দিক আহমেদের মৃত্যুতে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুসহ জেলা আওয়ামী, অঙ্গ ও সহযোগী সংগঠন গভীর শোক জানিয়েছে। মরহুমের বিদেহী আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তারা।

অ্যাডভোকেট সিদ্দিক আহমেদের মৃত্যুতে সোমবার সকাল ১০টায় নড়াইল আইনজীবী সমিতি ভবনে শোক সভা এবং এদিন ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান