সৈকতে গোসল করতে নেমে মাদ্রাসাছাত্র নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি
১৮ আগস্ট ২০২০, ১৮:৪০আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৯:০৩

 কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে মাহফুজ (১৮) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকাল সোয়া ৪টার দিকে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে নিখোঁজ হয় ওই ছাত্র। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিখোঁজ ছাত্র মাহফুজ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর মিয়াজি এলাকার মাহবুবুর রহমানের ছেলে। তিনি বন্ধুদের সাথে কক্সবাজার বেড়াতে এসেছিলেন।

নিখোঁজ মাহফুজের বন্ধু মো. হুমায়ুন জানান, তারা ২৪ জন মিলে একটি বাসে করে কক্সবাজার বেড়াতে এসেছেন। বেলা ৩টার দিকে তারা লাবণী পয়েন্টে সাগরে গোসল করতে নামেন। গোসল করার এক পর্যায়ে ঢেউয়ের তোড়ে ভেসে যায় মাহফুজ। তাকে উদ্ধারের জন্য এগিয়ে আরেক বন্ধু জিহাদ। তখন দুই জনই ভেসে যাচ্ছিলো। তখন বিষয়টি অন্যদের নজরে আসে। পরে সাগরে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বিচ কর্মীদের জানানো হয়। তারা বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালালেও এখন পর্যন্ত নিখোঁজ ছাত্র মাহফুজের সন্ধান পাননি।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সুপার মো. জিল্লুর রহমান জানান, পর্যটক নিখোঁজ হওয়ার বিষয়টি অবগত হওয়ার সঙ্গে সঙ্গে ট্যুরিস্ট পুলিশ ও বিচে নিয়োজিত ডুবুরিরা তার খোঁজ পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী