হিলিতে দুই পুলিশসহ ৬ জন করোনায় আক্রান্ত

হিলি প্রতিনিধি
১৯ আগস্ট ২০২০, ০৬:১২আপডেট : ১৯ আগস্ট ২০২০, ০৬:১২

করোনাভাইরাস দিনাজপুরের হিলিতে নতুন করে তিন পুলিশ সদস্যসহ ছয় জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে দিনাজপুর এম রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্টে তাদের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়। এদের মধ্যে তিন জন পুলিশ সদস্য, একজন পোস্ট অফিসের স্টাফ, একজন নারী ও একজন শিশু।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. নাজমুস সাঈদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. নামজমুস সাঈদ জানান, জ্বর, সর্দিসহ করোনার উপসর্গ থাকায় গত ১৬ আগস্ট দুই দফায় ১৮ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার রাতে নমুনা পরীক্ষার রিপোর্টে ছয় জনের করোনা পজিটিভ আসে। তারা সবাই নিজ নিজ বাড়িতে হোমআইসোলেশনে রয়েছেন এবং সুস্থ রয়েছেন। বাড়িতে থেকেই চিকিৎসকরা সেবা দিচ্ছেন তাদের।

উল্লেখ্য, এ নিয়ে হিলিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬০ জনে। এর মধ্যে ৪৩ জন সুস্থ হয়েছেন এবং একজন মৃত্যুবরণ করেছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
ওসিকে বিদায় জানাতে লাউ-মুরগি-ডিম নিয়ে হাজির এলাকাবাসী
ওসিকে বিদায় জানাতে লাউ-মুরগি-ডিম নিয়ে হাজির এলাকাবাসী
খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে ঘরে আগুন, ঘুমন্ত শিশু দগ্ধ
খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে ঘরে আগুন, ঘুমন্ত শিশু দগ্ধ
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত