বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা হাসপাতালে ভর্তি

ভোলা প্রতিনিধি
১৯ আগস্ট ২০২০, ২২:৫৭আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২৩:০২

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা হাসপাতালে ভর্তি জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগম (৯৬) গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছেন। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. তৈয়বুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

ডা. তৈয়বুর রহমান জানান, বীরমাতার পা ফুলে গেছে, তার কিডনিতে সমস্যা ও রক্তশূন্যতা দেখা দিয়েছে। এছাড়া লো প্রেসার এবং শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। আমারা তাকে চিকিৎসা দিয়ে যাচ্ছি। তবে তাকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করানো প্রয়োজন বলে জানান তিনি।

বীরশ্রেষ্ট মোস্তফা কামালের ভাইয়ের ছেলে অধ্যক্ষ মো. সেলিম আহমেদ লিটন জানান, সোমবার রাত থেকে বীরমাতা অসুস্থ হয়ে পড়েন। পরে মঙ্গলবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার উন্নতি হয়নি। এয়ার অ্যাম্বুলেন্সে দ্রুত তাকে ঢাকা নিয়ে যেতে হবে, এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর ভোলার দৌলতখান উপজেলার হাজীপুর গ্রামে জন্ম নেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল। বাবা হাবিবুর রহমান ছিলেন হাবিলদার। ১৯৮২ সালে মেঘনা নদীর ভাঙনে দৌলতখানের বাড়িটি বিলীন হয়ে গেলে সদরের মৌটুপী গ্রামে চলে আসেন তার পরিবারের সদস্যরা। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন সেখানে ৯২ শতাংশ জমিতে ‘শহীদ স্মরণিকা’ নামে একতলা পাকা একটি ভবন নির্মাণ করে পরিবারটিকে পুনর্বাসন করে।

প্রয়াত হাবিলদার হাবিবুর রহমানের দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে মোস্তফা কামাল ছিলেন সবার বড়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের