রোগীর বোনকে উত্ত্যক্তের অভিযোগে ক্লিনিক পরিচালক কারাগারে

বরিশাল প্রতিনিধি
২০ আগস্ট ২০২০, ১৭:৩০আপডেট : ২০ আগস্ট ২০২০, ১৭:৫৪

রোগীর বোনকে উত্ত্যক্তের অভিযোগে ক্লিনিক পরিচালক কারাগারে

বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম সাতলা এলাকার মায়ের দোয়া ক্লিনিকে চিকিৎসাধীন রোগীর বোনকে উত্ত্যক্ত করা এবং অশালীন আচরণের অভিযোগে দায়ের করা মামলায় ক্লিনিক পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে গ্রেফতার ক্লিনিক পরিচালক রেজাউল করিমকে ‍আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

‍এই ঘটনায় বুধবার রাতে ওই রোগীর বোন বাদী হয়ে ‍একমাত্র রেজাউল করিমকে ‍আসামি করে মামলা দায়ের করেন।

রোগী জানান, ১১ আগস্ট শারীরিক নানান অসুস্থতার কারণে স্বজনরা তাকে ওই ক্লিনিকে ভর্তি করেন। এবং তার সেবার জন্য ক্লিনিকে ছোট বোনকে রেখে যান। এদিকে ছোট বোনের দিকে নজর পড়ে ক্লিনিকের পরিচালক রেজাউল করিমের।

ছোট বোন জানান, রেজাউল করিম তাকে ফোনে নিজের কক্ষে আসতে বলেন। এতে সাড়া না দেওয়ায় নানান প্রলোভন দেখানো হয়। তাতেও কাজ না হওয়ায় হুমকি-ধমকি দেওয়া হয়। এরপর বিষয়টি তার ভাইকে মোবাইল ফোনে অবহিত করেন। তার ভাই বুধবার রাতে পুলিশ নিয়ে ‍ক্লিনিকে যান। ‍

তবে অভিযোগ সঠিক নয় বলে দাবি করে ক্লিনিকের পরিচালক রেজাউল করিম। তিনি জানান, চিকিৎসা বাবদ খরচ না দেওয়ার জন্য ওই রোগী ও তার বোন ফাঁদ পেতেছে। তিনি তার সঙ্গে কোনও হুমকি-ধমকি কিংবা অশালীন ‍আচরণ করেননি।

‍এ ব্যাপারে উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান বলেন, ‍'আটক রেজাউলের বিরুদ্ধে নির্যাতিতার বোন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযোগে বাদী উল্লেখ করেছেন, রেজাউল নির্যাতিতার বোনকে দেখতে গিয়ে তার স্পর্শকাতর স্থানে হাত দিতো। এছাড়া মোবাইল ফোনে বিভিন্ন সময় অশালীন কথা বলতো।'

প্রসঙ্গত, পরিচালক রেজাউল করিম নিজের ক্লিনিকে চিকিৎসক হিসেবে কাজ করেন। তার চিকিৎসা সনদ নিয়ে সন্দেহ থাকায় বছর দেড়েক আগে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মামলা দায়ের করেছিলেন। সেই মামলা এখনও বিচারাধীন।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের