বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার চুরি

তদন্ত কমিটির আরও এক সদস্যের পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি
২০ আগস্ট ২০২০, ২১:০৫আপডেট : ২০ আগস্ট ২০২০, ২১:১০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কম্পিউটার চুরির ঘটনায় তদন্ত কমিটি থেকে আরও এক সদস্য অব্যাহতি নিয়েছেন। তার নাম প্রকৌশলী এস এম এস্কেন্দার আলী। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে তিনি পদত্যাগ করেন। তিনি রেজিস্ট্রার বরাবর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এর ফলে ৭ সদস্যের তদন্ত কমিটি এখন হয়ে গেলো ৫ জনের।

এর আগে, গত ১৮ আগস্ট গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি’র কম্পিউটার চুরির ঘটনায় গঠিত ৭ সদস্যের তদন্ত কমিটির সদস্য পদ থেকে সহকারী রেজিস্ট্রার মো. নজরুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়। তিনি ওই তদন্ত কমিটির সাত নম্বর সদস্য ছিলেন। কম্পিউটার চুরি বিষয়ে গঠিত তদন্ত কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে তাকে অব্যাহতি দেওয়ার আদেশ দেওয়া হয়।

গত ৯ আগস্ট এ বিষয়ে গঠিত ৭ সদস্যের তদন্ত কমিটিকে ৭ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এর দুই দিন বাকি থাকতে তদন্ত কমিটির সদস্য সহকারী রেজিস্ট্রার মো. নজরুল ইসলামকে অব্যহতি দেওয়া হয়। তদন্ত কমিটির ৬ সদস্যের মতামতের ভিত্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়। একটি সূত্র জানায়, কম্পিউটার চুরির ঘটনায় আটক হওয়া এক ছাত্রকে যখন রেস্টুরেন্ট থেকে গ্রেফতার করা হয় তখন সেখানে উপস্থিত ছিলেন সহকারী রেজিস্ট্রার মো. নজরুল ইসলাম। এ কারণে তদন্তে নিরপেক্ষতার স্বার্থে তাকে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।

আর আজ এস এম এস্কেন্দার আলীর অব্যাহতির কারণ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ও তদন্ত কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. নূরউদ্দিন আহমেদ জানিয়েছেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রকৌশলী এস এম এস্কেন্দার আলী কম্পিউটার চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটি থেকে পদত্যাগ করেছেন।

তিনি আরও জানান, আজ বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন দাখিল হওয়ার কথা থাকলেও সেটি নানা কারণে সম্ভব হচ্ছে না। এই কমিটির মেয়াদ ও কলেবর বৃদ্ধির জন্য ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে সুপারিশ করা হয়েছে।

তদন্ত কমিটির সভাপতি ও আইন অনুষদের ডিন মো. আব্দুল কুদ্দুস মিয়া জানান, কাজের পরিধি বেশি হওয়ায় তদন্ত কমিটির কলেবর বৃদ্ধি ও আরও সময়ের প্রয়োজন। এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপচার্যের কাছে আবেদন করা হয়েছে।

প্রসঙ্গত, ঈদের ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পেছন দিকের জানালা ভেঙে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. প্রফেসর নূরউদ্দিন আহমেদ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। গোপালগঞ্জ সদর থানার মামলা নং-২০।

চুরি যাওয়া ৪৯টি কম্পিউটারের মধ্যে ৩৪টি গত ১৩ আগস্ট ঢাকার ক্রিস্টাল ইন হোটেল থেকে উদ্ধার করে পুলিশ। এসময় দুলাল ও হুমায়ুন কবির নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পরে প্রযুক্তির সহায়তায় গোপালগঞ্জ ও নড়াইল থেকে ওই বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মাসরুল ইসলাম পনি শরীফসহ আরও ৫ জনকে গ্রেফতার করা হয়। গত ১৫ আগস্ট গ্রেফতারকৃত ৭ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এর আগে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

/টিএন/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম