হেরোইনসহ কাউন্সিলর গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
২১ আগস্ট ২০২০, ১৫:১৭আপডেট : ২১ আগস্ট ২০২০, ১৫:৩৮

হেরোইনসহ কাউন্সিলর গ্রেফতার রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোফাজ্জল হোসেন ওরফে মোফাকে (৫৭) হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল শুক্রবার (২১ আগস্ট) সকাল ৮টায় গোদাগাড়ীর মহিশালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ অভিযানে কাকে এক কেজি ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

কাউন্সিলরের বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বলেন, ‘কাউন্সিলর মোফাজ্জল হোসেনকে হেরোইনসহ র‌্যাব ধরে নিয়ে গেছে এটা সত্য। তবে সে মাদক ব্যবসা করতো কি করতো না, এ বিষয়ে আমি কোনও মন্তব্য করতে পারবো না। আমাকে বিষয়টি ভালো করে জানতে হবে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
কোক স্টুডিও ভারত নিয়ে বিস্ফোরক মন্তব্য আতিফ আসলামের
কোক স্টুডিও ভারত নিয়ে বিস্ফোরক মন্তব্য আতিফ আসলামের
জনবল নেবে যমুনা ব্যাংক, ১৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
জনবল নেবে যমুনা ব্যাংক, ১৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
কম বাজেটে বাংলাদেশ থেকে ৫–৭ দিনের কলকাতা ভ্রমণ
কম বাজেটে বাংলাদেশ থেকে ৫–৭ দিনের কলকাতা ভ্রমণ
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা