‘বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কলঙ্কিত দিন ২১ আগস্ট’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ আগস্ট ২০২০, ০২:৩০আপডেট : ২২ আগস্ট ২০২০, ০২:৩০

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, ‘২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা ছিল তৎকালীন জামাত-বিএনপি সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ। বাংলাদেশের সমসাময়িক রাজনীতির ইতিহাসে বর্বরোচিত ও কলঙ্কিত দিন ২১ আগস্ট। হামলার মূল টার্গেট ছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা।’ শুক্রবার (২১ আগস্ট) নগরীর আন্দরকিল্লায় দলীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।  গ্রেনেড হামলা দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ এই সভার আয়োজন করে।

এ সময় মোছলেম উদ্দিন আহমদ বলেন, ‘সেদিন আমাদের কয়েক শ’ নেতা-কর্মী ও সমর্থক আহত হন। এই হামলার শিকার বহু লোক এখনও শরীরে ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছেন। হামলায় আওয়ামী লীগ সভানেত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও তার শ্রবণেন্দ্রীয় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।’

তিনি বলেন, ‘১৯৭৫ থেকে ২০০৪ পর্যন্ত বেশ কয়েকটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এসব হত্যাকাণ্ড শুধু হত্যাকাণ্ড নয়, একটা জাতির আদর্শকে, স্বপ্নকে হত্যা করা। জাতিকে মেধাহীন করা এবং রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করা। যাতে অসাম্প্রদায়িক রাষ্ট্র থেকে পাকিস্তানি ভাবধারায় ধর্মান্ধ রাষ্ট্রে পরিণত করা যায়। এজন্যই বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যার পর তারা সর্বপ্রথম আঘাত হানে মুক্তিযুদ্ধের চেতনার ওপর এবং আওয়ামী লীগের সভানেত্রীসহ কেন্দ্রীয় নেতাদের উপর। ’

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ উপ-দফতর সম্পাদক বিজয় কুমার বড়ুয়ার সঞ্চালনায় সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।  

মফিজুর রহমান বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানিরা মহান মুক্তিযুদ্ধে বাঙালির ওপর গণহত্যা চালিয়েছিল। তারই ধারাবাহিকতায় ১৯৭৫-এর ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। আর ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় হত্যাকাণ্ড ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের ধারাবাহিকতার অংশ। জামায়াত-বিএনপি সরকারের মদতপুষ্ট হায়েনারা শেখ হাসিনাকে হত্যা করার জন্য একের পর এক গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছিল।’

/এমএএ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম