মুকসুদপুরে কিশোরীর মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি
২৪ আগস্ট ২০২০, ১৮:১৫আপডেট : ২৪ আগস্ট ২০২০, ২৩:৩১

মিম আকতার গোপালগঞ্জের মুকসুদপুরে মিম আকতার নামে সপ্তম শ্রেণির এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে নিজ ঘরের আড়ায় তার ঝুলন্ত লাশ দেখতে পায় বাড়ির লোকজন। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখের মোহাম্মদ যুবায়ের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

মিম মুকসুদপুরের মাওলানা আব্দুল হাই মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। সে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মিলন মুন্সীর মেয়ে।

নিহতের মামা বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামের আরমান শেখ জানান, চার বছর আগে মিমের মা মারা যান। এরপর তার বাবা মিলন মুন্সী পুনরায় বিয়ে করেন। গতকাল (২৩ আগস্ট) তিনি খবর পান মিম ঘরের বারান্দার আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে তিনি সেখানে যান।

ওসি বলেন, ‘মেয়েটি সৎমার সংসারে থাকতো। খবর পেয়ে তার লাশ উদ্ধার করি। আজ (সোমবার) গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে সে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের