বেড়াতে এসে সাবেক স্বামীর হাতে খুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ আগস্ট ২০২০, ২০:৩৮আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২০:৪৩

 

(বাম দিক থেকে) রুবেল হোসেন ও আঁখি আক্তার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাবেক স্ত্রী আঁখি আক্তারকে (২৬) পূর্ব পরিচিত এক নারীর বাসায় ডেকে এনে খুন করার অভিযোগ উঠেছে সাবেক স্বামী রুবেল হোসেনের বিরুদ্ধে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে সোনারগাঁওয়ে মোগরাপাড়ার বাড়ি মসলিশ এলাকার মুসলেম মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপারসহ সিআইডির ক্রাইমসিনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিকালে আঁখির লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সাবেক স্বামী রুবেল মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক মুগারচর এলাকার মফিজুলের ছেলে।

রুবেলের পূর্ব পরিচিত নিপা আক্তার জানান, মঙ্গলবার সকাল ১০টার রুবেল হোসেন তার সাবেক স্ত্রী আঁখিকে নিয়ে আমার বাড়িতে আসে। তারা জানান, দু’জনের মধ্যে যে ভুল বোঝাবুঝি আছে তা কথা বলে মীমাংসা করবেন। সে জন্য তাদের আমার ঘরে বসতে দেওয়ার অনুরোধ জানায়। পূর্ব পরিচিত বিধায় তাদের ঘরে বসতে দিয়ে আমি বাড়ির ছাদে যাই। ছাদ থেকে ফিরে রুমের প্রবেশ করার সময় আমি কিছু বোঝার আগেই রুবেল আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে রুমে গিয়ে দেখি তার স্ত্রী আঁখির ক্ষতবিক্ষত লাশ পড়ে আছে। রক্তে পুরো ঘর ভেসে গেছে। এ ঘটনায় আমি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে পড়ি। পরে মোগরাপাড়া বাজারে গিয়ে রুবেলের বাবা মফিজুলকে বিষয়টি জানাই। পরে দু’জনই থানায় গিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করি।

নিপা আরও জানান, একই এলাকার হাবিবপুর ভাড়া থাকার সময় রুবেলদের সঙ্গে তাদের পরিচয় হয়। সেই সূত্র ধরে আজ সকালে সে আমার বাড়িতে আসে তার স্ত্রীর সঙ্গে কথা বলার জন্য।

সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, রুবেলের সঙ্গে গত ৬ বছর আগে বিয়ে হয় বন্দর উপজেলার বাদুরী এলাকা নজরুল ইসলামের মেয়ে আঁখি আক্তারের। তাদের দাম্পত্য জীবনে হোমাইরা নামের ৫ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। গত ৩ মাস আগে পারিবারিক কলহের জের ধরে তাদের বিচ্ছেদ ঘটে। মঙ্গলবার সকালে তাকে একটি বাসায় ডেকে নিয়ে এসে গলা ও পায়ের রগ কেটে হত্যা করে সে পালিয়ে যায়।

পুলিশ আরও জানায়, হত্যার নমুনা দেখে মনে হচ্ছে আঁখিকে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) মো. খোরশেদ আলম জানান, নিহত আঁখি ও তার সাবেক স্বামী রুবেল সকাল ১০টার দিকে তাদের পূর্ব পরিচিত নিপা আক্তারের বাসায় আসেন। নিপা আক্তার অন্যকাজে ব্যস্ত থাকায় এক পর্যায়ে হত্যাকাণ্ড ঘটিয়ে রুবেল পালিয়ে যায়। কী কারণে হত্যাকাণ্ড, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আসামি রুবেল হোসেনকে গ্রেফতারের জন্য পুলিশের কয়েকটি টিম কাজ করছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান