লক্ষ্মীপুরে ৮টি প্রাইভেট হাসপাতাল বন্ধের নির্দেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৫ আগস্ট ২০২০, ২১:২২আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২১:২৬

লক্ষ্মীপুরে হাসপাতালে অভিযান অনিয়ম, অব্যবস্থাপনা এবং লাইসেন্স নবায়ন না করার অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলায় প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালিয়েছেন জেলা সিভিল সার্জন। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন না থাকা ও ডিপ্লোমা নার্স না থাকাসহ নানা অনিয়মের সত্যতা পান। পরে রায়পুর উপজেলার সাতটি প্রাইভেট হাসপাতাল ও রামগঞ্জ উপজেলায় একটি প্রাইভেট হাসপাতাল এবং চারটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

বন্ধ হওয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো- রায়পুরের মা ও শিশু হাসপাতাল, নিরাময় হাসপাতাল, জনসেবা হাসপাতাল, মেঘনা হাসপাতাল, মর্ডান হাসপাতাল, মেক্সকেয়ার হাসপাতাল, মেহেরুন নেসা হাসপাতাল, রামগঞ্জের রয়েল হাসপাতাল, মা মনি ডায়াগনস্টিক সেন্টার, ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার, গ্রিন লাইফ ডায়াগনস্টিক সেন্টার ও লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার।

অভিযানের সময় সিভিল সার্জনসহ তার টিম হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর অপারেশন থিয়েটার, ফার্মেসি, প্যাথলজিক্যাল ল্যাব পরিদর্শন ও কাগজপত্র যাচাই-বাছাই করেন। এসময় জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফফার, রায়পুর সরকারি হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. বাহারুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ডা. আবদুল গফফার বলেন, কোনও প্রতিষ্ঠান বন্ধ বা সিলগালা করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা চাচ্ছি, সেবামূলক প্রতিষ্ঠানগুলো নিয়মের মধ্য দিয়ে চলুক। আইনের মধ্যে থেকে মানুষের সেবা নিশ্চিত করুক তারা।

তিনি আরও বলেন, গত ২৩ আগস্ট হাসপাতালের ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন করার শেষ সময় পার হলেও তা না করাসহ রায়পুর ও রামগঞ্জ উপজেলার প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নানা অনিয়ম পাওয়া গেছে। সেজন্য হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে কাগজপত্রসহ অন্যান্য সমস্যাগুলো দ্রুত সমাধান করতে বলে সেগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুর রহমান চৌধুরী তুহিন বলেন, স্বাস্থ্য অধিদফতরে সব নিয়ম মেনে কাগজপত্র ও টাকা জমা দেওয়া হয়েছে। কিন্তু কর্মকর্তাদের হয়রানির কারণে কাগজপত্র পেতে দেরি হচ্ছে। লাইসেন্স নবায়ন না করায় কয়েকটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে সিভিল সার্জন বন্ধের নির্দেশ দিয়েছেন বলে জানতে পেরেছি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম