লেবাননে জোড়া বিস্ফোরণে আহত ব্রাহ্মণবাড়িয়ার জামালের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ আগস্ট ২০২০, ২৩:২৮আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২৩:৩৩

আবু জামাল লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ জোড়া বিস্ফোরণের ঘটনায় মো. আবু জামাল (২৫) নামে ব্রাহ্মণবাড়িয়ার আরও এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে লেবানন প্রবাসী জেলার তিন যুবকের মৃত্যু হলো। মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় আড়াইটা থেকে তিনটার দিকে লেবাননের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় জামাল মৃত্যুবরণ করেন।

জামাল নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের দুধ মিয়ার ছেলে। তার পরিবার সূত্রে জানা গেছে, ২০১৮ সালে সাড়ে চার লাখ টাকা খরচ করে কোম্পানি ভিসায় তিনি লেবাননে যান। গত ৪ আগস্ট বৈরুত বন্দরের পিৎজা শপে কাজ করছিলেন জামাল। এসময় শক্তিশালী বিস্ফোরণে তার কর্মস্থল পিৎজা শপটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। সেসময় জামাল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দেশটির একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বাংলাদেশ সময় আড়াইটা থেকে তিনটার দিকে তার মৃত্যু হয়।

নিহতের বাবা দুধ মিয়া বলেন, লেবাননে বিস্ফোরণের পর আইসিইউতে চিকিৎসাধীন ছেলের মৃত্যুর সংবাদ পেয়েছি। ছেলে আমাদের কান্নাকাটি করতে না করেছিলো। দ্রুত সুস্থ হয়ে যাবে বলে আমাদের আশ্বাস দিয়েছিলো। তিনি ছেলের লাশ দ্রুত দেশের মাটিতে ফিরিয়ে আনার জন্যে বাংলাদেশ সরকারের সহায়তা চান।

বিদ্যাকুট ইউপি চেয়ারম্যান এনামুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বৈরুতের জোড়া বিস্ফোরণের ঘটনায় জামাল ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের ভাদেশ্বরা গ্রামের তাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান রনি (২৫) এবং কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের মোর্শেদ মিয়ার ছেলে মো. রাসেলের (২২) মারা গেছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী