করোনায় বাগেরহাট জেলা আ. লীগের সাবেক সা. সম্পাদকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি
২৬ আগস্ট ২০২০, ০২:২৫আপডেট : ২৬ আগস্ট ২০২০, ০২:৩০

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফকির মো. মনসুর আলী

বাগেরহাটে করোনা আক্রান্ত হয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফকির মো. মনসুর আলী (৭৫) মারা গেছেন।(ইন্নালিল্লাহে...রাজিউন )। মঙ্গলবার রাতে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফকির মো. মনসুর আলী একটানা ২০ বছর বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

জেলা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

ফকির মো. মনসুর আলী ছাত্রলীগের সম্পৃক্ত হওয়ার মাধ্যমে রাজনীতিতে যোগ দেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৮৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামী লীগকে জেলাব্যাপী সাংগঠনিক ভাবে শক্তিশালী করার পাশাপাশি এরশাদবিরোধী আন্দোলনে বাগেরহাটে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একাধিক বার তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

পারিবারিক সূত্রে জানানো হয়েছে, ফকির মো. মনসুর আলীর মরদেহ বৃহস্পতিবার বাগেরহাটে আনা হবে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে মুক্তিযোদ্ধা হিসাবে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে কচুয়া উপজেলা সদরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি