প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত বৃদ্ধের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
২৬ আগস্ট ২০২০, ১৮:১৫আপডেট : ২৬ আগস্ট ২০২০, ১৮:১৭

নেত্রকোনা

নেত্রকোনায় প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত আবুল হাসেম (৫৫) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৬ আগস্ট) ভোরে মারা গেছেন। এর আগে, মঙ্গলবার (২৫ আগস্ট) এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নিজেদের গ্রামে দুদলের সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে তিনি আহত হয়েছিলেন।

আবুল হাসেম নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের ধীতপুর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে।

নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিন জনকে আটক করেছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, একই গ্রামের আবুল হাসেম ও মতিন মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল। এরই জেরে সৃষ্ট সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আবুল হাসেম গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় হাসেমকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি