কাল কুড়িগ্রামের গ্রিড সাবস্টেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রাম প্রতিনিধি
২৬ আগস্ট ২০২০, ১৮:১৯আপডেট : ২৬ আগস্ট ২০২০, ১৯:৫৭

কুড়িগ্রামের ১৫০ এমভিএ গ্রিড সাবস্টেশন। কাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রাকৃতিক দুর্যোগ মানেই কয়েক ঘণ্টা কিংবা কয়েকদিন বিদ্যুৎবিহীন কুড়িগ্রাম। রংপুর থেকে লালমনিরহাট হয়ে বৈদ্যুতিক সঞ্চালন লাইন কুড়িগ্রামে প্রবেশ করায় লালমনিরহাট-কুড়িগ্রাম সঞ্চালন লাইনে ত্রুটি ছিল নিত্যসঙ্গী। লো-ভোল্টেজ আর লোড শেডিং জেলাবাসীর বিড়ম্বনা আরও বাড়িয়ে দিতো। কয়েক যুগের এই দুর্ভোগের অবসান ঘটতে যাচ্ছে রংপুর-কুড়িগ্রাম সরাসরি সঞ্চালন লাইন আর গ্রিড সাবস্টেশন স্থাপনের মাধ্যমে। আগামীকাল বৃহস্পতিবার  (২৭ আগস্ট) কুড়িগ্রাম-রাজারহাট সড়কের টগরাইহাট এলাকায় স্থাপিত ১৫০ এমভিএ ক্ষমতা সম্পন্ন নতুন গ্রিড সাবস্টেশন ও রংপুর-তিস্তা-কুড়িগ্রাম সঞ্চালন লাইনের উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে সংযুক্ত হয়ে প্রকল্পটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. (পিজিসিবি) এর আওতায় স্থাপিত এই সাব স্টেশনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী মো. এরশাদ আলী জানান, তিস্তা থেকে প্রায় ১৭ দশমিক ৩৫৯ কিলোমিটার সঞ্চালন লাইন ও ১৫০ এমভিএ ক্ষমতা সম্পন্ন গ্রিড সাবস্টেশনটির ফলে জেলার বিদ্যুৎ গ্রাহকরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পাবেন। বিদ্যুতের ভোল্টেজও ভালো থাকবে। মূলত এই সাব স্টেশনের মাধ্যমে এক লাখ ৩২ হাজার ভোল্টেজকে ৩৩ হাজার ভোল্টেজে রূপান্তরিত করে জেলার নেসকো ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে সরবরাহ করা হবে।

তিনি বলেন,‘২০১৯ সালের ১৯ জুলাই এই সাব স্টেশনটি কমিশনিং করে চালু হয়। আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী এটি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।’

সাবস্টেশনের দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী হোসেন মো. ইজতিহাদ জানান, আগে লালমনিরহাট সাবস্টেশনের মাধ্যমে কুড়িগ্রামে বিদ্যুৎ সরবরাহ করা হতো। এতে করে সরবরাহে ত্রুটি ছাড়াও লোড শেড ও লো-ভোল্টেজ সমস্যা ছিল। কিন্তু কুড়িগ্রামের জন্য আলাদা এই সাব স্টেশন ও সঞ্চালন লাইন তৈরি হওয়ায় জেলার নেসকো ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহকরা সেই ভোগান্তি থেকে রেহাই পাবেন।

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন,‘ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হওয়ার যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের কনফারেন্স রুম থেকে যুক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্পের পরিচালকসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত থাকবেন।’

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের