শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে ইউপি সদস্যসহ নিহত ২

শেরপুর প্রতিনিধি
২৬ আগস্ট ২০২০, ২১:২০আপডেট : ২৭ আগস্ট ২০২০, ০০:১৪

শেরপুর শেরপুরের নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে এক ইউপি সদস্যসহ দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন ইউপি সদস্য জয়নাল আবেদিন (৫৮) এবং রিয়াজুল (৬৫)। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার পশ্চিম রাজনগর গ্রামে এই ঘটনা ঘটে। এদিকে জয়নাল আবেদিনের মৃত্যুর সংবাদ পেয়ে তার অসুস্থ বৃদ্ধা মা মা জয়নবী বেগম (৯০) স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাশের ঝিনাইগাতি উপজেলার বনগাঁও গ্রাম সংলগ্ন নালিতাবাড়ী উপজেলার পশ্চিম রাজনগর গ্রামের ৫০ শতক জমি নিয়ে জিয়াউল ও ইয়াদ আলীদের মাঝে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিলো। এ নিয়ে আদালতে মামলা চলছে। বুধবার সকালে জিয়াউলদের দখলে থাকা জমিতে জিয়াউল ও তার লোকজন রোপা-আমন ধানের চারা রোপন করছিলো। এসময় প্রতিপক্ষ ইয়াদ আলী ও তার লোকজন লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে মারামারি হলে অন্তত ১০ জন আহত হন।

এরমধ্যে গুরুতর আহত অবস্থায় জিয়াউলের মামা ও পাশের ঝিনাইগাতি উপজেলার গৌরিপুর ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য জয়নাল আবেদিন এবং ইয়াদ আলীর ছোট ভাই রিয়াজুলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় উভয়ের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল। তিনি জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করছি। এ ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে। ঘটনার আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী