করোনা পরীক্ষার পজিটিভ রিপোর্টের দুদিন পর নেগেটিভ

মেহেরপুর প্রতিনিধি
২৭ আগস্ট ২০২০, ২১:১৪আপডেট : ২৭ আগস্ট ২০২০, ২১:১৪

আবুল কাশেম মেহেরপুর জেনারেল হাসপাতালে গত ২৩ আগস্ট করোনা পরীক্ষার নমুনা দেওয়ার পর ২৫ তারিখে কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে রোগীর পজিটিভ রিপোর্ট আসে। এর দুদিন পর ২৭ আগস্ট ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট রিপোর্ট দেয় নেগেটিভ। ঘটনা ঘটেছে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের ব্যবসায়ী আবুল কাশেমের করোনা পরীক্ষায়।

জানা গেছে, আবুল কাশেমের বয়স ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। করোনা পজিটিভ শোনার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

আবুল কাশেমের ছেলে তারিকুল ইসলাম জানান, তার বাবা শারীরিক অসুস্থতার জন্য গত ২২ আগস্ট মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি হন। ২৩ আগস্ট সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে নমুনা দেওয়া হয়। পরদিন ২৪ তারিখে তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিউটে নেওয়া হয়। সেখানে ২৫ তারিখ সকালে পুনরায় নমুনা দেওয়া হয়। সেখান থেকে ২৭ আগস্ট সকালে নেগেটিভ রিপোর্ট আসে।

তিনি বলেন, ‘একজন বয়স্ক হৃদরোগে আক্রান্ত মানুষের এমন রিপোর্টে মানসিকভাবে আরও বেশি অসুস্থ হয়ে পড়াই স্বাভাবিক। একদিনের ব্যবধানে দুটি স্থানে দুরকম রিপোর্ট  অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে। করোনার এই মহামারিতে এটি কাম্য নয়।’

এ বিষয়ে কেউ কেউ বলছেন, এটা ভুল ডায়াগনসিসের ফলে হতে পারে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক বলেন, এমনটাও হতে পারে যে, কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানোর জন্য ২৩ তারিখে প্রথম মেহেরপুরে নমুনা দেওয়ার অনেক আগে থেকেই তার শরীরের করোনাভাইরাস কমতে কমতে শেষের পথে ছিল। যা ঢাকায় গিয়ে দ্বিতীয়বার নমুনা দেওয়ার সময় শেষ বা নির্মূল হয়ে গিয়েছিল, আর সে কারণেই নেগেটিভ রিপোর্ট আসে।                                                          

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের