মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ২

ঝিনাইদহ প্রতিনিধি
২৭ আগস্ট ২০২০, ২২:১৪আপডেট : ২৭ আগস্ট ২০২০, ২২:১৪

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় মহেশপুর-চৌগাছা সড়কের নওদা গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন– ইসমাইল হোসেন (২৬) ও রকি (২৫)।  তাদের বাড়ি যশোরের চৌগাছা উপজেলার কাকুড়িয়া গ্রামে।

নওদা গ্রামের প্রত্যক্ষদর্শী মোতালেব হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মহেশপুরের বেলেমাঠ বাজারের দিক থেকে মোটরসাইকেলে করে দুই যুবক দ্রুতগতিতে চৌগাছার দিকে যাওয়ার সময় নওদাগ্রামের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। সে সময় ঘটনাস্থলেই ইসমাইল হোসেন নামে এক যুবক নিহত হন। তার সঙ্গে থাকা আহত রকিকে এলাকাবাসী উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে মোটরসাইকেলটি উদ্ধার করেছি। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের