পটুয়াখালীতে ঋণের বোঝা বইতে না পেরে যুবকের আত্মহত্যা

পটুয়াখালী সংবাদদাতা
২৭ আগস্ট ২০২০, ২৩:১৩আপডেট : ২৮ আগস্ট ২০২০, ০২:১০

পটুয়াখালী
পটুয়াখালীর দুমকিতে ঋণ পরিশোধ করতে না পেরে মো. কাইউম সিকদার (৩০) নামের এক যুবক বিষ পানে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ১০ টার দিকে উপজেলার চরগরবদি গ্রামের নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চরগরবদি গ্রামের মৃত রফিক সিকদারের ছেলে কাইউম সিকদার নানা কারণে ঋণগ্রস্ত হয়ে পড়েন। বেশ কিছুদিন এলাকার বাইরে অবস্থান করছিলেন তিনি। সম্প্রতি গ্রামের বাড়িতে ফেরার পর পাওনাদাররা টাকার জন্য চাপ দিতে থাকে। এ নিয়ে পারিবারিক কলহ শুরু হয়। পাওনা পরিশোধের জন্য পৈতৃক সম্পত্তি লিখে নেওয়া হলেও দেনা শোধ হয়নি। এতে চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েন কাইউম। পরে সকালে সবার অগোচরে বিষ পান করেন তিনি। পরিবারের লোকজন টের পেয়ে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের