খোঁজ মেলেনি মধুমতিতে ডুবে যাওয়া বাবা-ছেলের

গোপালগঞ্জ প্রতিনিধি
২৯ আগস্ট ২০২০, ১৭:০৯আপডেট : ২৯ আগস্ট ২০২০, ১৭:৩৩

মধুমতি নদীতে নিখোঁজ পুলিশ সদস্য ও তার সন্তানের খোঁজে ডুবুরিদলের তল্লাশি

গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি নদীর কালনা ঘাট এলাকায় ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে যাওয়া বাবা-ছেলের সন্ধান ২২ ঘণ্টা পরেও মেলেনি। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

আজ সকাল ৮টা থেকে দুর্ঘটনাস্থলকে কেন্দ্র করে নদীর দুই কিলোমিটার পর্যন্ত স্রোতের গতিপথে এ তল্লাশি কার্যক্রম চালাচ্ছে ডুবুরিদল। 

উল্লেখ্য, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৬মাস বয়সের শিশু সন্তানসহ পুলিশ সদস্য আবু মুসা রেজোয়ান ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে নিখোঁজ হন। এদিন পরিবারের ৬ সদস্যকে নিয়ে ওই নৌকায় চড়ে কালনা এলাকায় মধুমতী নদীতে ভ্রমণে বেরিয়েছিলেন আবু মুসা। 

জানা গেছে, নদীতে ভ্রমণ শেষে ফেরার সময় ইঞ্জিনচালিত নৌকাটির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। তখন এটি পানির স্রোতে ভেসে এসে নির্মাণাধীন কালনা ব্রিজের পিলারে গিয়ে সজোরে ধাক্কা লাগে। ওই ধাক্কায় পুলিশ সদস্য মুসা ও তার কোলে থাকা শিশু সন্তান পানিতে পড়ে যায়। তারপর থেকেই বাবা-ছেলে নিখোঁজ রয়েছেন। আজ শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে নদীতে প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে উদ্ধারকারী ডুবুরি দলের সদস্যরা জানিয়েছেন।

/টিএন/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম