গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করে কারাগারে যুবক

বরিশাল প্রতিনিধি
৩০ আগস্ট ২০২০, ০১:১৪আপডেট : ৩০ আগস্ট ২০২০, ০৬:২৭

আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার সুমন বাকেরগঞ্জ উপজেলায় গোপনে গৃহবধূর গোসলের দৃশ্য ভিডিও করায় সুমন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে মামলা দায়েরের পর বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। সুমন পেশায় অটোচালক।

স্বজনরা জানান, গোসল করার সময় ভেন্টিলেটরের দিকে তাকিয়ে ক্যামেরা দেখতে পান ওই গৃহবধূ। সঙ্গে সঙ্গে বিষয়টি পরিবারের লোকজনকে জানালে সন্দেহভাজন হিসেবে সুমনকে আটক করা হয়। পরে সুমনের পকেটে ভিডিও ধারণের জন্য ব্যবহৃত মোবাইলফোন পাওয়া যায়। ওই ফোনে বিভিন্ন এলাকার নারীদের গোসলের ভিডিও মেলে।

ভিডিও ধারণকারী সুমন জানায়, ভিডিও ধারণ করে পরবর্তীতে তা ফাঁস করার হুমকি দিয়ে বিপুল টাকা হাতিয়ে নিতো।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি খুবই ন্যাক্কারজনক। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন ক্যামেরা দ্বারা ভিডিও ধারণ করার কথা স্বীকার করে পুলিশকে জানিয়েছে, গৃহবধূদের ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে সে এ কাজ করতো।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’