খেলতে গিয়ে ফাঁস লেগে শিশুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
৩০ আগস্ট ২০২০, ১৯:৪১আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১৯:৪১

বগুড়া বগুড়ার শেরপুরে গামছা দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে আঁখি আকতার (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাতে উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী মাজার এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে। রবিবার সকালে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আঁখি আকতার শেরপুর উপজেলার কয়েরখালী মাজার এলাকার আবদুর রাজ্জাকের মেয়ে। সে স্থানীয় চকখাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়তো।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে আঁখি বাড়ির অন্য শিশুদের সঙ্গে গামছা দিয়ে খেলা করছিল। একপর্যায়ে গামছায় গলায় ফাঁস লেগে সে অচেতন হয়ে মেঝেতে পড়ে যায়। অন্য শিশুদের চিৎকারে মা এসে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক আঁখিকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, পুলিশকে অবহিত না করে রাতেই শিশুটির লাশ দাফন করা হয়েছে। বিষয়টি জানতে পেরে রবিবার সকালে একজন অফিসারকে ওই বাড়িতে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের