পারিবারিক কবরস্থান ফেরদৌস কোরেশীর শেষ ঠিকানা

ফেনী প্রতিনিধি
৩১ আগস্ট ২০২০, ২২:৪০আপডেট : ৩১ আগস্ট ২০২০, ২২:৫৩

ফেরদৌস আহমেদ কোরেশী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রাজনীতিবিদ ও বিশিষ্ট সাংবাদিক ড. ফেরদৌস আহমেদে কোরেশীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা। ফেরদৌস কোরেশীর বড় মেয়ে ডা. অনিন্দিতা শবনম কোরেশী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শ্রদ্ধা নিবেদনের জন্য বাবার মরদেহ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে নেওয়া হবে। সেখানে সহকর্মী আর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর পর প্রথম জানাজা শেষে ফেনীর দাগনভূঞার সদর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে তার মরদেহ নেওয়া হবে। সেখানে বাদ যোহর দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ৩টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) চেয়ারম্যান ফেরদৌস আহমেদে কোরেশী মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর।

ডা. অনিন্দিতা শবনম কোরেশী জানান, ২০১৫ সালের ২১ অক্টোবর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন কোরেশী। প্রায় অর্ধমাস ওই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। এরপর বিছানা হয় তার একমাত্র ঠিকানা। প্যারালাইজড হওয়ায় ইশারায় কথাবার্তা বলতেন তিনি।

আইয়ুববিরোধী ছাত্র আন্দোলনের নেতা ড. ফেরদৌস আহমেদ কোরেশী ফেনীর দাগনভূঞার সদর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে ১৯৪১ সালের ১৪ জানুয়ারি জন্ম নেন। অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী চেতনার বিকাশে তার অবদান অসামান্য। ৬০-এর দশকের এই মেধাবী ছাত্রনেতা তৎকালীন অবিভক্ত পাকিস্তান ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৬৬-৬৭ মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যলয়ের ছাত্র সংগঠন ডাকসুর ভিপি এবং ১৯৬৭-১৯৬৮ তে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। তিনি আগরতলা ষড়যন্ত্র মামলা, ৬ দফা ও ১১ দফা ভিক্তিক ছাত্র আন্দোলন ও ৬৯ এর গণঅভ্যুত্থানে সমগ্র দেশের ছাত্র ও যুবসমাজকে নেতৃত্ব দিয়ে দেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে পশ্চিমা শাসক গোষ্ঠির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেন। এইজন্য তাকে জেলে যেতে হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বহিষ্কার করা হয়। এসব কারণে বছরের পর বছর তিনি কারা নির্যাতন ভোগ করেছেন, এমনকি বঙ্গবন্ধুর সঙ্গেও রাজবন্দি হিসেবে একসঙ্গে কারাবাসে সময় কাটিয়েছেন।

১৯৭১-এর মুক্তিযুদ্ধের সপক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছিলেন তিনি। এসময় তিনি মুক্তিযুদ্ধের মুখপাত্র ‘দেশবাংলা’ পত্রিকা মুজিবনগর থেকে প্রকাশ করেন। বলাবাহুল্য, এটিই মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের প্রথম সংবাদপত্র ছিল।

নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি (পিডিপি) থেকে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। আমৃত্যু তিনি ওই দলের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। তবে চেয়ারম্যান কোরেশীর অসুস্থতার কারণে পিডিপির দৃশ্যমান কোনও কার্যক্রম ছিল না।


আরও পড়ুন:
ফেরদৌস আহমেদ কোরেশী মারা গেছেন

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী