ফেরদৌস আহমেদ কোরেশী মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২০, ১৯:৫৫আপডেট : ৩১ আগস্ট ২০২০, ১৯:৫৭

ফেরদৌস আহমেদ কোরেশী ওয়ান-ইলেভেনের আলোচিত চরিত্র প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি ফেরদৌস আহমেদ কোরেশী আর নেই।  সোমবার (৩১ আগস্ট)  দুপুরে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় মেয়ের বাসায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৮ বছর। এদিন সন্ধ্যায় তার স্ত্রী নিলুফার পান্না বাংলা ট্রিবিউনকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৫ সালের অক্টোবরে একবার ‘স্ট্রোক’ করার পর থেকেই একরকম অসুস্থ জীবনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন কোরেশী। সোমবার দুপুরে আবারও ‘স্ট্রোক’ হওয়ার পর তাকে আর বাঁচানো যায়নি। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

সোমবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে জানাজা শেষে ফেনীর দাগুনভূঁইয়ায় গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার উদ্দেশ্যে নেওয়া হয়।

কোরেশীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

উল্লেখ্য, ষাটের দশকে অবিভক্ত পাকিস্তান ছাত্রলীগের সভাপতি ছিলেন কোরেশী। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নির্বাচিত হন তিনি। একাত্তরের মুক্তিযুদ্ধে মুক্তাঞ্চল থেকে মুক্তিযুদ্ধের মূখপাত্র হিসেবে ‘দেশবাংলা’ পত্রিকা প্রকাশ করেন তিনি। ১৯৭৮ সালে বিএনপি গঠিত হওয়ার পর ফেরদৌস আহমেদ কোরেশী দলটির প্রথম যুগ্ম মহাসচিব হন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের