দিনাজপুরে ১৮০টি নমুনার সবই পজিটিভ, করোনা পরীক্ষা স্থগিত

দিনাজপুর প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৬আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২৩:৫৭

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আরটিপিসিআর মেশিনে বৃহস্পতিবার ১৮০টি নমুনার সবই পজিটিভ এসেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, যান্ত্রিক সমস্যার কারণে এমনটি হতে পারে। তাই আপাতত এই মেশিনে পরীক্ষা ও রিপোর্ট প্রদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

জানা গেছে, কলেজের আরটিপিসিআর মেশিনের ২৪ ঘণ্টায় দুই দফায় ৯০টি করে ১৮০টি নমুনা পরীক্ষা করা সম্ভব। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আরটিপিসিআর মেশিনে প্রথম দফায় ৯০টি করোনার নমুনা দিলে তার সবই পজিটিভ আসে। পরে আবারও ৯০টি নমুনা দিলে সেগুলোর সব রিপোর্টও পজিটিভ আসে। এ ঘটনা ল্যাব সংশ্লিষ্টরা তাৎক্ষণিক সিভিল সার্জনকে জানান। সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস ঢাকায় যোগাযোগ করেন। সেখান থেকে জানানো হয়, পিসিআর মেশিনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে। ওই মেশিনে নমুনা পরীক্ষা স্থগিত রাখারও পরামর্শ দেওয়া হয়। সেই পরামর্শ অনুযায়ী ওই মেশিনে নমুনা পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দেন সিভিল সার্জন।

দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস বলেন, আরটিপিসিআর মেশিনটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। তাই আপাতত নমুনা পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। ঢাকা থেকে একটি দল এসে মেশিনটি ঠিক করবেন। এখন যেসব নমুনা সংগ্রহ করা হয়েছে তা ঢাকায় পাঠিয়ে রিপোর্ট আনার ব্যবস্থা করা হচ্ছে।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে