মসজিদ থেকে বাড়ি আসার পথে নিখোঁজ, দুদিন পর মিললো লাশ

বগুড়া প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২০, ২৩:২৬আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০১:১৪

বগুড়া

বগুড়ার গাবতলীতে নিখোঁজের দু’দিন পর একটি খালে এক কৃষকের লাশ উদ্ধার হয়েছে। নিহতের নাম কামরুজ্জামান বাবলু (৫৫)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাংলু ব্রিজের কাছে সোনাইখাল থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে দুদিন নিখোঁজ থাকার পর লাশ পেয়েও থানায় অভিযোগ করেনি তার পরিবার।

বাগবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্বজনরা জানান, কৃষক কামরুজ্জামান বাবলু গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের তল্লাতলা গ্রামের মৃত জোব্বার প্রামাণিকের ছেলে। তিনি গত ১ সেপ্টেম্বর মঙ্গলবার বাড়ির কাছে মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। এরপর তিনি বাড়ি ফিরে না আসায় পরিবার থেকে গাবতলী থানায় সাধারণ ডায়েরি করা হয়। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে নাংলু গ্রামে একটি ব্রিজের কাছে সোনাইখালে কচুরিপানার নিচে বাবলুর লাশ পাওয়া যায়। খবর পেয়ে দুপুরে গাবতলী থানা পুলিশ লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, মৃত বাবলুর শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই। পরিবার থেকেও কোনও অভিযোগ করা হচ্ছে না। এরপরও তার মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশ মর্গে পাঠানো হয়েছে। থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের