খালের ওপর ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত

বাগেরহাট প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২০, ০৪:০০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০৪:০১

বাগেরহাট



বাগেরহাটের মোরেলগঞ্জে খালের ওপর ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে খালে পড়ে ইদ্রিস আলী নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল খালে তল্লাশি করে ইদ্রিস আলীর মৃতদেহ উদ্ধার করে। বুধবার দিবাগত রাত ৩ টার দিকে বহরবুনিয়া গ্রামের এই কৃষক বিদ্যুৎস্পর্শে ছিটকে নৌকা থেকে খালে পড়ে নিখোঁজ হয়।
জানা গেছে, নিহত ইদ্রিস ঘটনার সময় নৌকা যোগে ধানের চারা নিয়ে শেখপাড়া গ্রাম থেকে নিজ বাড়ি বহরবুনিয়ার উদ্দেশে যাচ্ছিলেন। তার সঙ্গে একই নৌকাতে থাকা প্রত্যক্ষদর্শী একই গ্রামের মজিদ হাওলাদার বলেন, খালের মধ্যে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে নৌকা থেকে খালে পড়ে যায় ইদ্রিস। পরে ফায়ার সার্ভিসের লোকজন সকালে তার মরদেহ উদ্ধার করে।
নিহতের ছেলে কাওছার হাওলাদার অভিযোগ করে বলেন, বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলায় খালের মধ্যে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে তার বাবা মারা গেছেন।
পল্লী বিদ্যুৎ মোরেলগঞ্জ জোনাল ম্যানেজার দিলিপ কুমার বাইন বলেন, বিদ্যুতের তার ঝুলে থাকার বিষয়ে ৩/৪দিন পূর্বে স্থানীয়রা জানিয়েছেন। একটি পিলার হেলে পড়েছে। দুর্ঘটনার কথা শুনে লোক পাঠানো হয়েছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ময়না তদন্তের জন্য নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি