সিটি করপোরেশনের ১৮ কর্মচারীকে একযোগে বদলি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫০

চট্টগ্রাম সিটি করপোরেশন কাজে গতিশীলতা আনতে এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রকৌশল বিভাগের ১৮ কর্মচারীকে একযোগে বদলি করা হয়েছে। সংস্থাটির প্রধান প্রকৌশল কর্মকর্তা স্বাক্ষরিত এক আদেশে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তাদের বদলি করা হয়।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামশুদ্দোহা এ তথ্য নিশ্চিত করেছেন। বদলি হওয়া কর্মচারীরা সবাই চসিকের প্রকৌশল বিভাগের যান্ত্রিক উপ বিভাগের বিভিন্ন পুল অফিসে কর্মরত ছিলেন বলে তিনি জানান।

মোহাম্মদ সামশুদ্দোহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রকৌশল বিভাগ থেকে এই ১৮জন কর্মচারীকে বদলি করা হয়েছে। প্রধান প্রকৌশল কর্মকর্তা স্বাক্ষরিত এক আদেশে আজ তাদের বদলি করা হয়। পরে ওই আদেশের কপি আমাদের কাছে পাঠানো হয়। গত ৬ আগস্ট দায়িত্ব নেওয়ার পর থেকে প্রশাসক মহোদয় করপোরেশনের বিভিন্ন বিভাগে বদলির আদেশ দিয়েছেন। এটিও সেই প্রক্রিয়ার অংশ।’

বদলি হওয়া কর্মচারীরা হলেন- নাসির উদ্দিন, গোলাম রহমান, জিয়াউল হক, রাজু মিত্র, মো. জাবেদ, মিটন দাশ, নুর নবী, পীযূষ বড়ুয়া, আমির হোসেন রাশেদ, লিটন বড়ুয়া, রণজিৎ দে, জামশেদ, মো. তবারক, শিমুল কান্তি দে, রতন ঘোষ, নাছির উদ্দিন, কাঞ্চন বসাক এবং মো. সেলিম।

আরও পড়ুন- চসিক হচ্ছে দুর্নীতির একটা অজগর সাপ, এর বিরুদ্ধে যুদ্ধে নেমেছি

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী