ফেরিঘাটের কাছে ধরা পড়লো ৩০ কেজির বাঘাআইড়

রাজবাড়ী প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪৩

৩০ কেজির বাঘাআইড়
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের একটি বাঘাআইড় মাছ। শুক্রবার (৪ সেপ্টম্বর) ভোরে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে জাল ফেলেন স্থানীয় জেলে হযরত আলী মন্ডল। ভোর রাতে তার জালে বিশাল আকারের এই বাঘাআইড় মাছটি ধরা পড়ে।

সকাল ৭টার দিকে দৌলতদিয়া মাছের আড়তে মাছটি আনলে দৌলতদিয়া ফেরি ঘাটের চাঁদনী আরিফা মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. চাঁন্দু মোল্লা এটি ৯৫০ টাকা কেজি দরে কিনে নেন।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান,৩০ কেজি ওজনের এই বাঘাআইড় মাছটি ৯৫০ টাকা কেজি দরে ২৮ হাজার ৫০০ টাকায় কিনেছি। এক হাজার ৫০ টাকা কেজি দরে বিক্রি করবো।

নদীতে পানি বেশি থাকায় প্রায়ই এরকম বড় বড় মাছ ধরা পড়ছে বলে জানান স্থানীয় জেলে ও ব্যবসায়ীরা।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী