রাবি উপাচার্যের দুর্নীতির বিষয়ে জানতে উন্মুক্ত শুনানি করবে ইউজিসি

রাবি প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৫আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪৩




রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য এম আব্দুস সোবহানের বিরুদ্ধে স্বজনপ্রীতি, নিয়োগ বাণিজ্যসহ ১৭টি অভিযোগের বিষয়ে জানতে উন্মুক্ত শুনানির আয়োজন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বুধবার (২ সেপ্টেম্বর) ইউজিসির জেনারেল সার্ভিসেস অ্যান্ড এস্টেট ডিভিশনের সিনিয়র পরিচালক মো. গোলাম দস্তগীর স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে, গত ৩০ আগস্ট রাবির প্রগতিশীল শিক্ষক সমাজের পক্ষ থেকে উপাচার্য ও উপ-উপাচার্যের দুর্নীতির অভিযোগের শুনানিসহ সব তদন্ত কার্যক্রম বিশ্ববিদ্যালয়ে এসে পরিচালনার দাবি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে ইউজিসির পক্ষ থেকে পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পত্রে জানানো হয়, রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এবং উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়ার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়ে দাখিলকৃত অভিযোগ ও কমিশনের প্রাপ্ত অনিয়ম, স্বজনপ্রীতি ও নিয়োগ বাণিজ্যের বিষয় তদন্তের স্বার্থে ইউজিসি একটি তদন্ত কমিটি গঠন করে। পরবর্তীতে রাবি রেজিস্ট্রার থেকে প্রাপ্ত নথিপত্র বিশ্লেষণ করে গত ১ জুলাই চিঠির মাধ্যমে রাবি উপাচার্যকে অভিযোগের জবাব দিতে অনুরোধ জানানো হয়। পরে ১২ জুলাই জবাব দেন ভিসি। ওই চিঠিতেই উন্মুক্ত শুনানির জন্য তিনি তদন্ত কমিটিকে অনুরোধ করেন।

এতে ইউজিসির তদন্ত কমিটি জুম অ্যাপসের মাধ্যমে ভার্চুয়াল পদ্ধতিতে উন্মুক্ত শুনানির সিদ্ধান্ত নিলে উপাচার্য তাতে রাজি হননি। তিনি বাদী-বিবাদীর উপস্থিতিতে উন্মুক্ত শুনানির অনুরোধ জানান। তার অনুরোধের পরিপ্রেক্ষিতেই উক্ত শুনানির আয়োজন করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে উপাচার্যের মন্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

তবে অভিযোগকারী শিক্ষকদের মুখপাত্র অধ্যাপক সুলতানুল ইসলাম টিপু বলেন, এখনই তদন্তকাজ নিয়ে কিছু বলবো না। বিষয়টি আমরা অবজার্ভ করছি।

প্রসঙ্গত, চলতি বছরের ৪ জানুয়ারি প্রগতিশীল শিক্ষক সমাজের একাংশ রাবি উপাচার্যের বিরুদ্ধে স্বজনপ্রীতি, নিয়োগ বাণিজ্যসহ ১৭টি অভিযোগ ইউজিসির কাছে দাখিল করে। অভিযোগ আমলে নিয়ে কমিশন একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি আগামী ১৭ সেপ্টেম্বর উন্মুক্ত শুনানির আয়োজন করেছে। শুনানিতে অভিযোগকারীদের পক্ষ থেকে তিন জন প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলেছে ইউজিসি। এছাড়া ১৯ সেপ্টেম্বর বিকালে রাবি উপাচার্য ও উপ-উপাচার্যকে শুনানির জন্য ডাকা হয়েছে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী