জামিন পেলেন ঠাকুরগাঁওয়ের সাংবাদিক আল মামুন জীবন

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২০:৫১

আগাম জামিন পেয়েছেন ঠাকুরগাঁওয়ের সাংবাদিক আল মামুন জীবন।

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় প্রায় সাড়ে ৫ মাস পর আগাম জামিন পেয়েছেন ঠাকুরগাঁওয়ের সাংবাদিক আল মামুন জীবন। বুধবার (২ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসাইন ও কে এম জাহিদ সারোয়ারের যৌথ বেঞ্চের আদেশে তিনি এ জামিন পান।

এর আগে সাংবাদিক আল মামুন জীবনের আইনজীবী সাইফুজ্জামান তুহিন উচ্চ আদলতে জামিনের আবেদন করেন।

সাংবাদিক আল মামুন দৈনিক অধিকারের ঠাকুরগাঁও প্রতিনিধি ও স্থানীয় পত্রিকা নর্থবেঙ্গল২৪ এর বার্তা সম্পাদক হিসেবে দায়িত্বপালন করছেন। 

প্রসঙ্গত, ঠাকুরগাঁওয়ে করোনা প্রতিরোধে  ডিসি-এসপিসহ জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় গত ১৫ এপ্রিল  বালিয়াডাঙ্গী থানায় এসআই জহুরুল ইসলাম বাদী হয়ে তার বিরদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

সাংবাদিকের বিরুদ্ধে মামলায় উদ্বেগ প্রকাশ করে স্থানীয় সাংবাদিকরা মামলা তুলে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ