চট্টগ্রাম বন্দরে বিদেশি নাবিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৪আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৭

চট্টগ্রাম বন্দর (ছবি সংগৃহীত) জাহাজের হ্যাচ কভার বন্ধ করতে গিয়ে পা পিছলে নিচে পড়ে এক বিদেশি নাবিকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম বন্দরের চার নম্বর জেটিতে এ দুর্ঘটনা ঘটে।

বন্দর সচিব ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। চার নম্বর জেটিতে অবস্থানরত এমভি টালিয়া এইচ জাহাজ থেকে নিচে পড়ে জোয়েলু ডি বেরান্ডা (৩৫) নামের ওই ফিলিপিনো নাবিকের মৃত্যু হয় বলে জানান তিনি।

ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, কাঠ বোঝাই এমভি টালিয়া এইচ খালাসের জন্য বন্দরের চার নম্বর জেটিতে অবস্থান করছিলো। দুপুরে জাহাজের হ্যাচ কভার বন্ধ করতে গিয়ে নিচে পড়ে জোয়েলু ডি বেরান্ডা গুরুতর আহত হন। পরে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিয়ম মেনে তার লাশ তার পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করার প্রক্রিয়া চলছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম