গৃহবধূ খুনের ঘটনায় স্বামীর বিরুদ্ধে মামলা

মাগুরা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২০, ০১:৫০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ০১:৫২

মাগুরা

মাগুরা সদর উপজেলার পাকাখর্দ গ্রামে গৃহবধূ খুনের ঘটনায় তার স্বামী মফিজুর রহমানকে (৫৫) অভিযুক্ত করে মাগুরা সদর থানায় মামলা করেছে নিহত হেনা বেগম (৩৪) এর ভাই ফরিদ হোসেন। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, রবিবার রাতে দায়ের করা মামলায় বাদী উল্লেখ করেছেন- নিহত হেনা বেগম তার স্বামী মফিজুর রহমানকে সঙ্গে নিয়ে শনিবার বিকালে বাবার বাড়ি ঝিনাইদহের অচিন্তপুর থেকে রওনা দেন। পরবর্তীতে রবিবার সকালে তারা হেনা বেগমের নিহত হওয়ার কথা জানতে পারেন। হেনা বেগম মফিজুর রহমানের দ্বিতীয় স্ত্রী। স্বামী মফিজুর রহমান হেনা বেগম ও তার দুই সন্তানকে ঠিক মতো দেখভাল করতো না। বরং হেনা বেগমকে তার বাবার বাড়ি থেকে টাকা আনতে চাপ দিত, যা নিয়ে বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এরই সূত্র ধরে মফিজুর রহমান পূর্ব পরিকল্পিতভাবে ঘটনার দিন বিকালে হেনা বেগমের বাবার বাড়ি থেকে তাকে মফিজুর রহমানের নিজ এলাকায় নিয়ে ওই বাগানের মধ্যে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে গেছে।

প্রসঙ্গত, রবিবার দুপুরে মাগুরা সদর উপজেলার পাকাখর্দ গ্রামের একটি বাগান থেকে পুলিশ উদ্ধার করে একই গ্রামের মফিজুর রহমানের স্ত্রী হেনা বেগমের মরদেহ। ঘটনার পর থেকে তার স্বামী মফিজুর রহমান পলাতক রয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক