বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগম আর নেই

ভোলা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৭আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৫

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ছবি হাতে মা মালেকা বেগম বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগম (৯৪) মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাতিজা সেলিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সেলিম আহমেদ জানান, কিডনি সমস্যা, রক্তশূন্যতাসহ বার্ধক্যজনিত কারণে অসুস্থ বোধ করলে বীরমাতাকে গত ১৮ আগস্ট ভোলার ২৫০ শয্যার আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। ২০ আগস্ট উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। ৩ সেপ্টেম্বর তাকে মৌটুপি গ্রামে নিয়ে আসা হয়।

মঙ্গলবার বাদ আছর বাড়ির সামনের বীরশ্রেষ্ঠ ঈদগাহ মাঠে পারিবারিক কবরস্থানে বীরমাতাকে সমাহিত করা হবে।

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম