পেঁয়াজের মূল্যবৃদ্ধি রুখতে আমদানিকারকদের সঙ্গে প্রশাসনের বৈঠক

হিলি প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৩

পেঁয়াজের মূল্যবৃদ্ধি রুখতে আমদানিকারকদের সঙ্গে প্রশাসনের বৈঠক দিনাজপুরের হিলিতে কৃত্রিম সংকট সৃষ্টি করে পেঁয়াজের মূল্যবৃদ্ধি রুখতে ও টিসিবিকে পেঁয়াজ সরবরাহ করতে হিলি স্থলবন্দরের আমদানিকারকদের সঙ্গে বৈঠক করেছে উপজেলা প্রশাসন ও টিসিবি।

হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমদানিকারকদের কৃত্রিম সংকট তৈরি করে পেঁয়াজের দাম না বাড়ানোর আহবান জানানো হয়। পাশাপাশি দাম নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে অভিযানের কথা জানানো হয়। বৈঠকে হিলি স্থলবন্দর থেকে টিসিবির চারশ’ টন পেঁয়াজ কেনার কথাও জানানো হয়। এ লক্ষ্যে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য দরপত্রে আমদানিকারকদের যোগ দেওয়ার আহবান জানানো হয়।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, টিসিবির রংপুর, ময়মনসিংহ রিজিওনাল অফিসের ডেপুটি ডাইরেক্টর শফিকুল ইসলাম, ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা, আমদানিকারক বাবলুর রহমান, মোবারক হোসেন, শহিদ উদ্দিন প্রমুখ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ