বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগমের দাফন সম্পন্ন

ভোলা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৬

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগমের দাফন সম্পন্ন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের মা মালেকা বেগমের (৯৪) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে পারিবারিক কবরস্থানে স্বামী হাবিবুর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে মৌটুপি গ্রামে নিজ বাসভবন মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে তিনি মৃত্যুবরণ করেন।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাতিজা সেলিম আহমেদ এ খবর নিশ্চিত করেন। বাদ আসর ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে মৌটুপি গ্রামে তার নিজ বাসভবনের সামনে বীর শ্রেষ্ঠ ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক, পুলিশ সুপার সরকার মো. কায়সার, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে, তিনি কিডনি সমস্যা, রক্ত শূন্যতাসহ বার্ধক্যজনিত কারণে অসুস্থ বোধ করলে গত ১৮ আগস্ট ভোলার ২৫০ শয্যার আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। ২০ আগস্ট উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। ৩ সেপ্টেম্বর তাকে ভোলা সদরের আলীনগর ইউনিয়নে মৌটুপি গ্রামে তার নিজ বাসভবন নিয়ে আসা হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে তিনি মারা যান।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের