সাহেদের বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে দুটি অভিযোগপত্র

সাতক্ষীরা প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:০২আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪৪

সাহেদ করিম করোনার রিপোর্ট প্রতারণায় জড়িত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ করিমের বিরুদ্ধে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পক্ষ থেকে আদালতে দুটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে। প্রয়োজনীয় তদন্ত শেষে (সাতক্ষীরা, দেবহাটা) অস্ত্র ও ভারতীয় রুপি রাখার অভিযোগে দেওয়া মামলার অভিযোগপত্র দাখিল করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুটি পৃথক অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের এস আই রেজাউল করিম। আদালত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আদালতে দায়িত্ব পালনকারী এস আই মোন্তাজ উদ্দিন জানান, প্রয়োজনীয় তদন্ত শেষে দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মো. সাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি ও বিশেষ ক্ষমতা আইনে অপর একটি মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের শাখরা কোমরপুরের লাবন্যবতি খালের পাড় থেকে অস্ত্রসহ সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। ওইদিন এ ঘটনায় দেবহাটা থানায় মামলা হয়। মামলা নম্বর ৫। মামলাটি পরবর্তী সময়ে র‌্যাবে হস্তান্তর হয়।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি