পুলিশ সদস্যদের ভুল-ত্রুটির দায় নিজেদের নিতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৫

পুলিশ সদস্যদের ভুল-ত্রুটির দায় নিজেদের নিতে হবে: সিএমপি কমিশনার পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। তিনি বলেন, ‘পুলিশ সদস্যদের নিজেদের ভুল-ত্রুটির দায় নিজেদেরকেই নিতে হবে। আপনারা জানেন এরপরও আবার বলছি, ব্যক্তির দায়-দায়িত্ব প্রতিষ্ঠান নেবে না।’

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে দামপাড়াস্থ নগর পুলিশ লাইনের মাল্টিপারপাস শেডে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নগর পুলিশ কমিশনার হিসেবে সালেহ মোহাম্মদ তানভীরের যোগদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সিএমপি কমিশনার বলেন, পুলিশি সেবার মূল কেন্দ্র হচ্ছে থানা। আমরা থানাকে আমাদের নিবিড় মনিটরিংয়ের আওতায় নিয়ে আসবো। পাশাপাশি সেবা প্রদানের সূচক বাড়ানোর চেষ্টা করবো। থানার পরিচালিত কিছু কর্মকাণ্ড আমরা ডিজিটাইজেশন করবো। তথ্য-প্রযুক্তির অবাধ প্রবাহের যুগে আমরা তথ্যের প্রবাহ নিশ্চিত করবো। পাশাপাশি তথ্য প্রযুক্তি এবং অন্যান্য প্রযুক্তির ব্যবহারে থানার নিয়মিত যেসব কর্মকাণ্ড আছে, তদন্ত থেকে শুরু করে, ওয়ারেন্ট থেকে শুরু করে, দরখাস্ত, জিডি এগুলোকে আমরা মনিটরিংয়ের আওতায় নিয়ে আসবো।

তিনি আরও বলেন, থানার গুরুত্বপূর্ণ তিন-চারটি জায়গায় সিসি ক্যামেরা থাকবে। যেগুলো নগর পুলিশ কার্যালয় থেকে মনিটর করা হবে। থানায় কে আসলো, কে গেলো। থানা যেহেতু পাবলিক অফিস, তাই যে কেউ আসতে পারবে। আমরা লক্ষ্য রাখবো, পুলিশে কর্মকাণ্ডে ব্যক্তিগত কোনও হস্তক্ষেপ হচ্ছে কিনা।

সালেহ তানভীর বলেন, বিশ্বের অনেক নগরীতে সেইফ সিটি কনসেপ্ট নামে একটি কথা আছে। আপনারা জানেন, ঢাকা মহানগরীতে প্রথম পর্যায়ে এটি বিশাল কর্মযজ্ঞ হাতে নেওয়া হয়েছিলো। পরবর্তীতে এখন তা এলাকাভিত্তিক বাস্তবায়নের চেষ্টা চলছে। আমরা আমাদের সীমিত সামর্থ্য, আপনাদের সহযোগিতায় এটি শুরু করতে চাই। বিদ্যমান যেসব কাজ আছে সেগুলোকে আরও আধুনিকায়ন করে সেবার আওতা বৃদ্ধি করা হবে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী