করোনায় দক্ষিণ সুনামগঞ্জের সাব-রেজিস্ট্রারের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৭আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৫

করোনায় দক্ষিণ সুনামগঞ্জের সাব-রেজিস্ট্রারের মৃত্যু দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার মো. জাফর আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জেলা রেজিস্ট্রার সাইফুল ইসলাম মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট সাব-রেজিস্ট্রার মো. জাফর আহমেদের শরীরে জ্বর এলে তিনি অফিস থেকে ছুটি নিয়ে ঢাকায় চলে যান। এরপর ২৬ আগস্ট শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে পড়েন।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরীফি জানান, অসুস্থ অবস্থায় প্রথমে তাকে ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থার আরও অবনতি হয়। পরে ২৭ আগস্ট কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়। ২৯ আগস্ট তার শরীরে করোনা শনাক্ত হয়। এরপর থেকে আজগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। কিন্তু অবস্থার আরও অবনতি হলে গত ৮ সেপ্টেম্বর তাকে ঢাকা মেডিক্যাল কলেজে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি