ফের অগ্নিকাণ্ডের পর ময়মনসিংহে আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু

ময়মনসিংহ প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২০, ২০:৩২আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৭




ফের অগ্নিকাণ্ডের পর ময়মনসিংহে আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু প্রায় সাত ঘণ্টার মাথায় ময়মনসিংহে আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল নাগাদ অবস্থা স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। এছাড়া পাওয়ার ট্রান্সফরমারের সিটি (কারেন্ট ট্রান্সফরমার) এবং সার্কিট ব্রেকারে আগুন লাগার ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের পিজিসিবির নির্বাহী প্রকৌশলী মাসুদুল হক জানান, পুড়ে যাওয়া সিটি এবং সার্কিট ব্রেকার সচল করতে কাজ করছেন পিডিবি এবং পিজিসিবির কর্মীরা। পাওয়ার গ্রিডের টি-৩ পাওয়ার ট্রান্সফরমারের মাধ্যমে বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টার দিকে ময়মনসিংহ মহানগরীর বেশ কিছু এলাকায় এবং কয়েকটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। এসব এলাকায় পর্যায়ক্রমে লোডশেডিং এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

তিনি আরও জানান, আজ সারারাত কাজ করে শুক্রবার সকালের মধ্যেই পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ করা যাবে বলে ধারণা করছি। এছাড়া ঘটনা তদন্তে ঢাকার পিজিসিবির প্রধান কার্যালয়ের অপারেশন এবং মেইনটেনেন্স নির্বাহী পরিচালক মাসুম আলম বকশিকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

এদিকে বিদ্যুৎ সরবরাহ না থাকায় ময়মনসিংহ মহানগরীর বাসাবাড়িতে পানির সংকট দেখা দিয়েছে। রান্না ও ঘরের অন্যান্য কাজ করতে বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বিদ্যুতের অভাবে মহানগরীর অধিকাংশ মার্কেটগুলোও ছিল অন্ধকারে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকাল পৌনে এগারোটার সময় ময়মনসিংহের কেওয়াটখালি পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ পিজিসিবির টি-ওয়ান পাওয়ার ট্রান্সফরমারের সিটি এবং সার্কিট ব্রেকারে আগুন লাগে ও পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভায়। এ ঘটনায় ময়মনসিংহ বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

এর আগে, গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পাওয়ার গ্রিডের টি-টু পাওয়ার ট্রান্সফরমারটি আগুনে পুড়ে যায়। এতে পুরো বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। ওই পুড়ে যাওয়া ট্রান্সফরমারটি সচল করতে পিজিসিবির কর্মীরা কাজ করে যাচ্ছিলো। এরই মধ্যে দ্বিতীয় দফায় বৃহস্পতিবার আবারও ট্রান্সফরমারের সিটি এবং সার্কিট ব্রেকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।

 

আরও পড়ুন:
ময়মনসিংহ বিভাগ ফের বিদ্যুৎহীন

ময়মনসিংহে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে ২-৩ দিনে

 

/টিটি/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী